রেসিপি- ইন্ডিয়ান স্টাইলে পারফেক্ট " চিলি চিকেন"

ইন্ডিয়ান স্টাইলে পারফেক্ট " চিলি চিকেন"

উপকরণঃ-
মুরগীর হাড্ডি ছাড়া মাংস- ৩৫০ গ্রাম (ছোট করে কাঁটা)
কর্নফ্লাওয়ার------ ৪ টেবিল চামচ
ডিম------------- ১ টা
পেঁয়াজ কুচি ----- ২ কাপ।
সবুজ ক্যাপসিকাম- ১ টি
কাঁচামরিচ ------- ৪টি (লম্বা করে কাটা)
সয়াসস----------- ২ টেবিল চামচ
রেড চিলি সস---- ১-১/২ টেবিল চামচ
টমেটো সস ------ ২ টেবিল চামচ
পানি ------------ ১কাপ
আদা-রসুন পেস্ট-- ২ চামচ
তেল ( মুরগী ফ্রাই এর জন্যে)- ৫ কাপ (আন্দাজ
ভিনিগার--------- ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো -- ১/২ চামচ
লবণ স্বাদমতো
আজি-নো-মোতো- ১/২ চা চামচ ( অপশনাল
রেড ফুড কালার- পরিমানমত

প্রস্তুত প্রণালীঃ
১)মুরগির ছোট করে কাঁটা মাংসে লবন, ডিম, ভিনিগার, গোলমরিচ,
একটু রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেট করুন।
২)এবার একটা কড়াইতে তেল গরম করে নিন।
এরপর কড়াইয়ে মুরগীর টুকরা গুলো ভালো করে ভেজে তুলে রাখুন।
৩)এবার কড়াইতে পেয়াজ, আদা- রসুন, কাঁচা মরিচ দিয়ে ভাজুন।
৪)এরপর সবুজ ক্যাপসিকাম,লবণ, সয়াসস, চিলি সস দিয়ে ৫ মিনিট ভালো করে ভাজুন।
এরপর ১কাপ পানিতে কর্নফ্লায়ার মিশিয়ে অল্প অল্প করে কড়াইতে দিয়ে দিন এবং নাড়তে থাকুন।
৫)এরপর আজি-নো-মোতো দিয়ে কড়াই অল্প আঁচে আরো ৫ মিনিট রেখে মুরগীর মাংসের টুকরা গুলো দিয়ে দিন।
৬)ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন ধনিয়াপাতা দিয়ে গার্নিস করুন।
------
রুটি বা ভাতের সাথে গরমাগরম পরিবেশন করুন।



Ref- Net
 

রেসিপি - হট থাই চিকেন উইংস

       রেস্তরাঁর স্বাদের হট থাই চিকেন উইংস 

আজকাল রেস্টুরেন্টে গেলে বাচ্চা থেকে শুরু করে তরুণ-তরুণীরা পর্যন্ত সকলেই একটা খাবার অর্ডার করে থাকেন। আর তা হল চিকেন উইংস। ক্রিপসি, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি খেতে দারুন। থাই এই খাবারটি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন হট থাই চিকেন উইংস!


উপকরণ:
১.৫ টেবিল চামচ থাই রেড কারী পেস্ট
৮টি মুরগির পাখনা
১ টেবিল চামচ তেল
১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
লবণ স্বাদমত
গোল মরিচ গুঁড়ো স্বাদমত
১/২ কাপ ময়দা
১ টি ডিম
১ টেবিল চামচ রসুন কুচি
১ টি পেঁয়াজ কলির কুচি
১ টেবিল চামচ রেড চিলি সস
১ টেবিল চামচ ফিশ সস
১ টেবিল চামচ টমেটো কেচাপ
৮-১০টি কচি সিম
৬-৮ টি পুদিনা পাতা

প্রণালী:
১। একটি প্যানে তেল গরম করতে দিন।
২। এবার একটি পাত্রে মুরগির পাখনা আদা রসুনের পেস্ট, লবণ এবং গোল মরিচ গুঁড়ো মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট মেরিনেইট করে রাখুন।
৩। ময়দা, লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম এবং পানি ভাল করে মিশিয়ে বেটার তৈরি করে নিন।
৪। এখন ময়দার ঘোলাটা মুরিগের পাখনার সাথে মিশিয়ে নিন।
৫। প্যানে তেল গরম হয়ে গেলে এতে মুরগির পাখনাগুলো দিয়ে দিন।
৬। মুরগির পাখনাগুলো বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৭। এবার সস তৈরি করার জন্য একটি পাত্রে তেল দিন।
৮। এরপর এতে আদা রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, থাই রেড কারী পেস্ট এবং পানি দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে চিলি সস, ফিশ সস, টমেটো কেচাপ এবং পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন।
১০। ঘন হয়ে আসলে এতে চিকেন উইংসগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
১১। এতে সিম, পেঁয়াজ কলি কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
১২। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইংস।

সংগৃহীত

মোগলাই পরোটা রেসিপি


 মোগলাই পরোটা রেসিপি

 মুঘোল আমলের খাবার হলেও মোগলাই পরোটার জনপ্রিয়তা এখনও কম নয়। এখনও মানুষ এই পরোটার লোভে রেস্তোরায় এসে ভিড় করে। যদিও রেস্তোরার বাসি পোড়া তেলে ভাজা পরোটা কখনই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই মোগলাইয়ের মজাদার স্বাস্থ্যসম্মত স্বাদ পেতে ঘরে বসে তৈরি করে নিন এই পরোটা।

উপকরনঃ
=======
* ময়দা- ৩ কাপ
* ডিম- ৫টি
* তেল/ঘি- ২ টেবিল চামচ
* পেঁয়াজ- কুচি ১ কাপ
* কাঁচা মরিচ কুচি- পরিমাণমতো
* লবণ- স্বাদমত

প্রণালীঃ
===========
প্রথমে ময়দা, লবণ ও তেল একসাথে মিশিয়ে ময়ান করে পানি দিয়ে নরম খামির বানিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম ও লবণ একসঙ্গে ভালভাবে ফেটে নিতে হবে।
এখন পিঁড়িতে তেল মেখে বানানো খামির থেকে কিছু পরিমান ময়দা নিয়ে হালকা তেল মাখিয়ে রুটির মত বেলতে হবে। এই রুটি একটা ছোট প্লেটে তুলে, রুটির মাঝে ফেটানো ডিম ছড়িয়ে দিয়ে চার পাশ থেকে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে।
ভাঁজটা এমন হতে হবে যেন ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে। এবার একটা ছড়ানো ফ্রাই প্যানে তেল দিয়ে সাবধানে পরোটা তেলে ভাজতে হবে। ডুবোতেলে হালকা বাদামি করে পরোটা ভেজে নিতে হবে। ভেতরে ডিম রান্না হয়ে গেলে পরোটা ফুলে ফেঁপে উঠবে।
চুলার জ্বাল মাঝারি আঁচে রাখতে হবে, খুব বেশি জ্বাল থাকলে, ডিম ভেতরে কাঁচা রয়ে যাবে। এবার পরোটা থেকে তেল ঝরিয়ে কিচেন টিস্যুতে রেখে তেল শুষে নিতে হবে। এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিন।



Ref - FB

রেসিপি- আচারি মাংস

রেসিপি- আচারি মাংস

গরু বা খাসির মাংস রান্না করার অসাধারণ কোন রেসিপি খুঁজছেন? তাহলে সায়মা সুলতানার এই রেসিপিটি ঠিক আপনারই জন্য !
উপকরনঃ যা যা লাগবে
খাশি/গরুর মাংস ১ কেজি পরিমাণ , ছোট পিস করে কাটা
পেঁয়াজ মিহি কুচি ২ কাপ
পেঁয়াজ বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
আদা বাটা ৩ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়ো ২ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
জিরা গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
টমেটো পেস্ট ৪ চা চামচ
এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা
টক দই হাফ কাপ
তেল হাফ কাপ
লবণ স্বাদমত
কাঁচা মরিচ ৫/৬ টি
টক মিষ্টি আমের আচার ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ
আলু ছোট করে টুকরা করা
কাঁচামরিচ কয়েকটা

প্রনালি
-আলু টুকরা, পেঁয়াজ, বেরেশ্তা আর কাঁচামরিচ ছাড়া উপরের সব উপকরণ একসাথে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।
-এবার ১ কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে হাড়ি চাপিয়ে দিন চুলায় মিডিয়াম আঁচে।
-মাংস নরম হয়ে আসতে থাকলে টক মিষ্টি আমের আচার,আলু টুকরা, কাঁচামরিচ আর পেয়াজ বেরেস্তা দিয়ে কম আঁচে রান্না করুন মাংস সিদ্ধ হবার আগ পর্যন্ত।
-তেল উপরে উঠে আসলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন !

Ref- সংগৃহীত

রেসিপি- স্ট্রবেরি সস তৈরি

খুব সহজে তৈরি করে ফেলুন স্ট্রবেরি সস

এই মৌসুমে চারিদিকে দেখা যাচ্ছে স্ট্রবেরির ছড়াছড়ি। এই স্রোতে গা ভাসিয়ে দিয়ে আপনিও হয়তো কিনে ফেলেছেন বেশ কিছুটা স্ট্রবেরি। স্ট্রবেরি ফ্রেশ খেতে অনেক সময় ভালো নাও লাগতে পারে, বিশেষ করে তা যদি খুব একটা ভালো মানের না হয়। তাহলে কী করবেন এই স্ট্রবেরি দিয়ে? তৈরি করে ফেলুন দারুণ স্বাদের স্ট্রবেরি সস। এটা বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করতে পারবেন।
তৈরির প্রণালীটাও দারুণ সহজ। 
উপকরণ - ৩০০ গ্রাম স্ট্রবেরি কুচি করা
- সিকি কাপ তাজা লেবুর রস
- সিকি কাপ চিনি প্রণালী
১) সব উপকরণ একসাথে একটা ছোট সসপ্যানে নিয়ে মাঝারি আঁচে গরম করুন।
২) ভালো করে মিশিয়ে রান্না করুন ১০-১৫ মিনিট।
৩) এই মিশ্রণ একটা ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করুন। ব্লেন্ডার থেকে ঢেলে নেবার আগে চিনি চেখে দেখুন। আরও বেশি চিনি দিতে চাইলে এই সময়েই দিতে পারেন।
৪) একটা বোলের ওপর ছাঁকনি রাখুন এবং ছাঁকনির ওপর ঢেলে নিন এই মিশ্রণ। ছাঁকনিতে আটকে যাবে স্ট্রবেরির বীজগুলো। আপনি চাইলে না ছেঁকেও ব্যবহার করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেলো একেবারেই টাটকা স্ট্রবেরি সস। ঠাণ্ডা হলে একটি সসের বোতলে রেখে সংরক্ষণ করতে পারেন। এটা বিভিন্ন কেক-পেস্ট্রির ওপর টপিং হিসেবে দারুণ লাগবে। এছাড়াও নাশতায় ব্রেডের সাথে অথবা সিরিয়ালের সাথে খেতে পারেন। এটা ফ্রিজে থাকবে ৫ দিনের মতো।

Ref- net সংগৃহীত

বরইয়ের আচার

রেসিপি :-বরইয়ের আচার 

উপকরনঃ 
বরই –১ কেজি খেজুরের গুড় –আধা কেজি চিনি –১ কাপ লবন—পরিমানমত আদা বাটা –৩ চা চামচ রসুন বাটা –১ চা চামচ শুকনা মরিচ –৫ টা (বেশিও দিতে পারেন) মৌরি গুঁড়া –২ টেবিল চামচ সিরকা – আধা কাপ পানি –১ কাপ 

প্রনালিঃ 
বরই বুটা ফেলে ধুয়ে পানি ঝরিয়ে মুছে রাখুন।মৌরি ও শুকনা মরিচ আলাদা করে টেলে গুঁড়া করুন। গুড়ের সাথে চিনি ও পানি দিয়ে জ্বাল দিন।তারপর এতে সিরকা,লবন,আদা,রশুন ও মরিচ,মৌরি গুঁড়া দিয়ে দিন। এবার বরই দিয়ে জ্বাল দিন। চুলা কমিয়ে ঢেকে দিন।ভাল ভাবে বরই সিদ্ধ হলে ও চিনি ও গুড়ের সিরা কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। পরিস্কার শুকনা কাঁচের বোতলে ভরে রাখুন। ঠাণ্ডা হলে মুখ বন্ধ করে দিন। 

লিখেছেন :- Afroz Sayda

হায়দ্রাবাদী বিরিয়ানি


রেস্তরাঁর হায়দ্রাবাদী বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন? তাহলে আজ জেনে নিন ঘরেই এই খাবারটি তৈরির করার খুব সহজ এক রেসিপি। আর দারুণ চমৎকার এই রেসিপিটি দিচ্ছে ফরিদা রহমান।


হায়দ্রাবাদী বিরিয়ানি

উপকরণঃ
খাসির মাংস ৫০০ গ্রাম 
বাসমতি চাউল ৫০০ গ্রাম 
টক দই ৩ টেবিল চামচ 
ফ্রাইড ওনিয়ন বা বেরেশ্তা ৩টা পেয়াজের 
হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ 
মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ 
ঘি ২ টেবিল চামচ 
রসুন আদা পেস্ট ২ টেবিল চামচ 
লবণ পরিমান মতো পুদিনা পাতা আন্দাজ মতো 
২ টেবিল চামচ কুকিং তেল বা ঘি বিরিয়ানী মসলা রেডী করতে লাগবেঃ 
শাহী জিরা ১ টেবিল চামচ দারু চিনি ৪ টা স্টিক এলাচি ৫ টা লং ৪ টা মৌরি ১ টেবিল চামচ - সব কিছুকে তেল ছাড়া ভেজে নিয়ে গুঁড়ো করে নিন। 

প্রণালিঃ -
মাংসকে গরম মসলা, দই, আদা রসুন পেস্ট, আলু বোখারা তেল দিয়ে ৩ ঘন্টা মেরিনেট করে রাখবেন । -চাউলকে এলাচী, দারুচিনি, গোলাপ জল দিয়ে হাফ বয়েল করুন। -ঘি দিয়ে পেয়াজ বেরেস্তা করে রাখুন। -মেরিনেট করা মাংসকে রান্না করে নিন ৩০ মিনিট বা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। -এখন লেয়ার করে চাউল, পেঁয়াজ, বেরেস্তা পুদিনা পাতা দিয়ে ঢেকে রাখুন ১০ /১৫ মিনিট। -১৫ মিনিট পরে গরম গরম পরিবেশন করুন। 

Ref- ফরিদা রহমান