মিষ্টি দই

ঘরে বসেই পারফেক্ট ‘মিষ্টি দই’ জমানোর সবচাইতে সহজ রেসিপি
একটু ভারী খাবারের পর দই খাওয়া অনেকেই পছন্দ করেন, বিশেষ করে মিষ্টি দই। এবং এটি স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ইচ্ছে হলে ঘরেই জমিয়ে ফেলতে পারেন দোকানের মতো সুস্বাদু ও পারফেক্ট মিষ্টি দই, খুব সহজেই। ভাবছেন কীভাবে?

উপকরণ
✿- দুধ ১ লিটার
✿- ১ কাপ পানি
✿- চিনি ২০০ গ্রাম
✿- দইয়ের বীজ ২ টেবিল চামচ
✿- ১ টি মাটির পাত্র
দইয়ের বীজ তৈরির পদ্ধতি
দইয়ের বীজ দুভাবে নেয়া যায়
১) আগের দই থেকে ২ টেবিল চামচ সরিয়ে রাখুন।
২) ১ কাপ দুধে ১ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করে নিন। এটিই দইয়ের বীজ হিসেবে কাজ করবে।
দই জমানোর পদ্ধতি
একটি পাত্র দুধ নিয়ে এতে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন। দুধ আরও ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। আঙুল ডুবিয়ে দেখুন গরম সহ্য করা যায় কিনা। এই ধরণের গরম থাকতে দুধে দইয়ের বীজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর মাটির পাত্রে ঢেলে ভারী মোটা কাপড় বা চটের কিছু দিয়ে ঢেকে অন্ধকার ও ঠাণ্ডা জায়গায় রেখে দিন ৬-৭ ঘণ্টা। ৬-৭ ঘণ্টার মধ্যে দই জমে যাবে। যদি ঠাণ্ডা দই খেতে চান তবে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন দোকানের মতোই সুস্বাদু ঘরে জমানো পারফেক্ট ‘মিষ্টি দই’।

Ref: Net

তেহারি রান্না উপায়

জেনে নিন তেহারি রান্নার খুব সহজ একটি রেসিপি
জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।

উপকরণ:
# গরুর মাংস ১ কেজি,
# দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ,
# পেঁয়াজ কুচি দেড় কাপ,
# আদা বাটা ৩ টেবিল চামচ,
# রসুন বাটা ৩ টেবিল চামচ,
# পেঁয়াজ বাটা ১ কাপ,
# কাঁচা মরিচ বাটা ১ টে চামচ,
# সরিষা বাটা ১ টে চামচ,
# কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ,
# মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,
# ধনে গুঁড়ো ১ টেবিল চামচ,
# জিরা গুঁড়ো ১ টেবিল চামচ,
# কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
# তেজপাতা ২টি,
# দারচিনি ২ সেমি ৫ টুকরো,
# এলাচ ৫টি,
# লবঙ্গ ৪টি,
# কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া,
# সরিষার তেল ১ কাপ,
# সয়াবিন তেল হাফ কাপ,
# পোলাওয়ের চাল ১ কেজি,
# আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ),
# লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য
# গরম পানি ১০ কাপ
প্রণালী
-মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
-একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
-মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
-মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
-এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
-গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
-সালাদ দিয়ে পরিবেশন করুন।

Ref;vNet

মাটন কাচ্চি বিরিয়ানী

মাটন কাচ্চি বিরিয়ানী

আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আমরা পর্যায়ক্রমে সব রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আইটেম মাটন কাচ্চি বিরিয়ানী
উপকরণঃ
# খাসীর মাংস (১ কেজি= ১০পিছ) আড়াই কেজি
# পোলার চাউল ১২৫০ (১জনের ১২৫ গ্রাম করে)
# আলু ৫০০ গ্রাম
# ঘি ১০০ গ্রাম
# বাটার অয়েল ১০০ গ্রাম
# সয়াবিন তেল ২০০ গ্রাম
# পেয়াজ ভাজা ১০ গ্রাম
# আদা বাটা ১০০ গ্রাম
# রসুন বাটা ৭৫ গ্রাম
# গুড়া মরিচ ১০ গ্রাম
# জিরা গুড়া ৮ গ্রাম
# দারচিনি গুড়া ৬ গ্রাম
# বড় এলাচ গুড়া ২ গ্রাম
# এলাচ, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনিগুড়া ১০ গ্রাম
# টক দই ৫০ গ্রাম
# আলু বোখারা
# কিচমিচ ১০ গ্রাম
# কাঠ বাদাম
# মাওয়া ৫ গ্রাম
# কেওড়া সেন্ট ২টি
# জাফরান ১/৪ গ্রাম
# পেস্তাবাদাম কুচানো ৮ গ্রাম
# টেস্টিং সল্ট- লবণ পরিমাণ মতো
# আটা এবং কাঠ কয়লা যা লাগে
প্রণালী:
প্রথমে মাংসকে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পরে পাত্রে মাংস ঢেলে সব মসলা, উপকরণ অনুযায়ী দিয়ে মেরিনাইড করে কিছুক্ষণ পাত্রটা ঢেকে রাখতে হবে। পরে আলাদা পাত্রে চাউলটাকে ৮০ থেকে ৯০ ভাগ সিদ্ধ করে পানি ঝরিয়ে মাংসের উপর দিয়ে চুলোয় চড়িয়ে দিতে হবে। আটা দিয়ে পাত্রের ঢাকনা ভালো ভাবে চাপ দিয়ে দিতে হবে। যখন আটা এবং ঢাকনার ফাঁক দিয়ে হাওয়া বাহির হবে তখন ঢাকনার উপর কাঠ কয়লা জ্বালিয়ে দিতে হবে এবং আগুনে তাপ কমিয়ে দিতে হবে। এভাবে অন্তত: আড়াই থেকে তিন ঘণ্টা চুলার উপর অল্প তাপে রাখতে হবে। যখন কাচ্চির পাকা ফ্লেবার আসবে তখন ঢাকনা খুলে একটি কাঠি দিয়ে পাত্রের মাঝখানে চেক করতে দেখতে হবে ভিতরে কোন রকম পানি আছে কিনা। যদি পানি না থাকে তাহলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তবে মনে রাখতে হবে পাত্র চুলোয় উঠানোর আগে আলুটাকে গরম তেলে হালকা ভেজে নিয়ে মাংসের উপর দিতে হবে এবং পরে চাউল দিতে হবে।

Ref: net

রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি

রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি

উপকরণ
চিংড়ি-১০টি,
টমেটো-২টি,

কাঁচামরিচ-৪টি,
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
পেঁয়াজ বাটা-২ চা চামচ,
আদা-রসুন বাটা-১ চা চামচ,
মরিচ গুঁড়া- আধা চা চামচ,
হলুদ গুঁড়া-আধা চা চামচ,
জিরা গুঁড়া-১ চা চামচ,
তেল-আধা কাপ,
ধনেপাতা-সিকি কাপ,
লবণ-১ চা চামচ,
 পানি-আধা কাপ।

প্রণালি
কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছ হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন ।এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপরে সব বাটা মশলা দিয়ে কষান। মশলা কষানো হলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে টমেটো দিয়ে দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

Ref: Net (fb)